২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১১:২৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২, ২০২২ ৮:১২ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরল মিল্লাত ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমএ হান্নান এবং পৌর বিএনপি’র সভাপতি হিসেবে পৌর বিএনপির আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহাদাত হোসেন শাহ আলমের নাম ঘোষণা করা হয়।

শনিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপি’র আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

উক্ত সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বিশেষ অতিথি ও বক্তাসহ উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি

রামগতি পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ইটনা উপজেলা আ’ লীগ নেতা হাজী মো. শাহাজান মিয়ার ইন্তেকাল

হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

রামগতির জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

পাকুন্দিয়ায় ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ

চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু মোহনা

পাকুন্দিয়ায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কমলনগরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান