নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬ইং) বিকেল ৫টায় মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ সমুদ্রসৈকত এলাকায় মিলনমেলার স্থান নির্ধারণের উদ্দেশ্যে এ পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান আহ্বায়ক ও সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সদস্য সুলতান আহমদ, সাব্বির আহমদ, আফতাব হোসেন আশিক ও রাসেল মির্জা।
পরিদর্শনকালে সভাপতি নুরুল হোসাইন বলেন, আগামী ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিতব্য সাংবাদিকদের মিলনমেলাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


















