২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:১৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অষ্টগ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা: থানায় মামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১০, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বামী মওলা ওরফে হোসেনের (৩৮) নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী রবিয়া খাতুন (২৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ অক্টোবর) উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মওলা ওরফে হোসেন উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগরের বাসিন্দা মর্তুজ আলীর ছেলে এবং নিহত রবিয়া খাতুন উপজেলার একই ইউনিয়নের আলীনগর উত্তর পাড়ার বাসিন্দা জিনু মিয়ার মেয়ে।

নিহতের পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ১০ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তানিশা আক্তার নামে তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নিহত রবিয়া খাতুনকে তার স্বামী মওলা ওরফে হোসেন বিভিন্ন সময় শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে আত্মহত্মা করার জন্য উসকানি দিত। ঘটনার দিন (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত স্বামী মওলা ওরফে হোসেন নিহত রবিয়া খাতুনকে শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে সারা শরীরে জখমসহ মারাত্মক ভাবে আহত করে এবং আত্মহতায় প্ররোচনা দেয়। পরে নিহত রবিয়া খাতুন তার স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করলে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে অষ্টগ্রাম থানায় বুধবার (৯ অক্টোবর) বিকেলে একটি মামলা দায়ের করা হয়েছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ

তাড়াইলে আ’ লীগের কর্মী সভা অনুষ্ঠিত

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমির ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি

কুলিয়ারচরে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জসীম উদ্দিন লিটন

রামগতি ও কমলনগরে দুটি মিনি স্টেডিয়াম অনুমোদিত

তাড়াইলে বীরমুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিনের ইন্তেকাল

রামগতির কৃতি সন্তান শফিউল বারী বাবু’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত

মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার