২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:০০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা (প্রথম ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পৌরসভার সকল কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা (প্রথম ডোজ) প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর খসরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. লুৎফর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুর রহমান, জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ওবায়দুল্লাহ আনওয়ার, জামিয়া আরাবিয়া নূরুল উলুম মাদ্রাসার মাওলানা জহির বিন রহুল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুর রহমানসহ কুলিয়ারচর পৌরশহরের সকল কওমী মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় এ উপজেলায়ও ১২ থেকে ১৮ বছর বয়সী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন এ উপজেলায় কওমী মাদ্রাসার প্রায় ৪ হাজার শিক্ষার্থীদের এ টিকা (প্রথম ডোজ) প্রদান করা হবে। তিনি আরো বলেন এর আগে স্কুল-কলেজ পর্যায়ের ১৩ হাজার ৮ শ ৯০ জন শিক্ষার্থীদের এ টিকা (প্রথম ডোজ) প্রদান করা হয়েছিলো।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আরএসসিডি’র ঈদ পূর্নমিলনী

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

অষ্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার যন্ত্রপাতি বিতরণ

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আহবায়ক কমিটি গঠন

রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালী

কিশোরগঞ্জে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ