৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে খেলাফত মজলিসের প্রার্থী শাহানের গণসংযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৯, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,কিশোরগঞ্জ শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান শনিবার (১৮অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস এর মার্কা দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে তিনি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে ‘দারুল কোরআান মাদ্রাসায়’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন,“খেলাফত মজলিস ইসলামপ্রিয় জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। ইনশাআল্লাহ জনগণ সুযোগ দিলে এই এলাকায় ন্যায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে আদর্শ ও সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

গণসংযোগ কর্মসূচিতে তাড়াইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় বাজার ও জনগণের মধ্যে প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন যুগ্ন কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকায় (উত্তর) পদায়ন

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

পাকুন্দিয়ায় বালুবাহী বাল্কহেড আটক, ৫০ হাজার টাকা জরিমানা

কমলনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

ইটনায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রামগঞ্জে নিখোঁজের ১০ঘন্টা পর যেভাবে লাশ উদ্ধার করলো পুলিশ

রামগতিতে জামায়াতের সাংসদ ও স্থানীয় সরকারের প্রার্থী ঘোষণা