১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:১৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দুর্গাপূজা অসহায় সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিলো ছাত্রশিবির

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৯, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

মেহবুব আলম মনি, কিশোরগঞ্জ সদর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে অসহায় সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৯ অক্টোবর) সকালে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ উপহার বিতরণ করা হয়। এসময় তাদের সাথে মতবিনিময়ও করে ইসলামী ছাত্রশিবির জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ।

জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মালম্বী ৫০জন নারীদের শাড়ি উপহার দেয়া হয়। বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ উপহার বিতরণ করা হয়। পরে তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি তার বক্তব্যে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা উৎসব পালন করুন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে রয়েছে।

কিশোরগঞ্জ পৌর জামায়াতের হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বষাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা একে এম সানাউল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্ট সহকারী আব্দুল্লাহ আল মবিন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, শহর জামায়াতে ইসলামীর নেতা জনাব হাবিবুর রহমান।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন নতুন পল্লী এলাকা শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি লিটন ঘোষ ও সেক্রেটারি রঞ্জন বণিক।

শাড়ি বিতরণ ও মতবিনিময় সভা শেষে জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নতুন পল্লী এলাকার শ্রী শ্রী মন্দিরের শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের আর্থিক সহায়তা প্রদান

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভাইবোনের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটাররা দ্বিধায় পড়ে গেছে—জাপা প্রার্থী ডা. আব্দুল হাই

কুলিয়ারচরে বায়োগ্যাস প্লান্টের শুভ উদ্বোধন করলেন ইউএনও ফারজানা আলম

নান্দাইলে হোডার উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী উদযাপন

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সভাপতিকে হত্যাচেষ্টা অভিযোগ মামলার প্রধান আসামি কারাগারে

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন ২৯ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত হবে