২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:১৮ পূর্বাহ্ণ

কুলিয়ারচর প্রতিনিধি: চিকিৎসার জন্য কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের সভাপতি মো. কামাল উদ্দিন (আমেরিকা প্রবাসী)’র হাত থেকে নগদ ২৬ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে খুশি দরিদ্র শিক্ষার্থী আইরিন আক্তার (মানবী)’র পরিবার। আইরিন উপজেলার রামদী ইউনিয়নের রামদী গ্রামের হারিছ মিয়া’র মেয়ে। সে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

সোমবার (১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) বিকেলে কুলিয়ারচর বাজারে অবস্থিত অত্র সংগঠনের কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আল ইমরান সিদ্দিকী (কোরিয়া প্রবাসী’র ভার্চুয়াল অংশগ্রহণে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমেদ প্রমুখ।

চিকিৎসাধীন আইরিনের পরিবারের পক্ষে ফুপু লতিফা কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের আর্থিক সহায়তা পেয়ে খুশি। তিনি অত্র সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।

অত্র সংগঠনটির সভাপতি মো. কামাল উদ্দিন (আমেরিকা প্রবাসী) বলেন, কুলিয়ারচরের প্রবাসীদের নিয়ে সর্বপ্রথম ২০২০ সালে এ সামাজিক সংগঠনটির সৃষ্টি হয়। সংগঠনটির সৃষ্টির পর থেকেই লকডাউনে থাকা কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, প্রবাসে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান, অসহায় দরিদ্র মহিলার চিকিৎসার খরচ দেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপন, প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সেবামুলক কাজে অংশগ্রহণ করে ইতোমধ্যেই উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছে প্রবাসীদের নিয়ে গঠিত এ সংগঠনটি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

লক্ষ্মীপুরে নদী-খাল খনন ও পুনঃখননে প্রস্তুতি নিয়েছে সরকার

সুবর্নচরে ভুয়া নথির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা এবং মানববন্ধন

হোসেনপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা নার্স না থাকায় কমলনগর মর্ডান হাসপাতাল ( প্রাঃ) লিঃ বন্ধ রাখার নির্দেশ

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের সেই গরু কোরবানি

কুলিয়ারচরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্বোধন

ইটনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময়

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা

মান্দারীতে ভাই ভাই এগ্রোতে ৪০ টি কোরবানির গরু প্রস্তুত