৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৫৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৪, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়া থানায় দায়েরকৃত সানি হত্যা মামলার অভিযুক্ত মগবুল (৩০) কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এবং সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল। ১৩ মে ২০২৬খ্রি. রাত অনুমান ২১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬খ্রি. রাত অনুমান ০৮:০০ ঘটিকায় পাকুন্দিয়া থানার হিজলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সানি (২২) কে এজাহানামীয় অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সানি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সানির স্ত্রী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যায় মামলা নং-২২, তারিখ- ২৪ এপ্রিল ২০২৬খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড। হত্যাকান্ডের পর থেকেই মূল আসামি মকবুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মগবুল (৩০), জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন-এমপি নয়ন

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশন সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে নির্যাতনের শিকার ক্ষুদ্র ব্যবসায়ী

হোসেনপুরে শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত: আরো প্রশিক্ষণের প্রয়োজন

৪ মাসেও সৌদি প্রবাসীর লাশ দেশে আসেনি কমলনগরে স্বজনদের আহাজারি

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০১)

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান