৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৩১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৫, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়াছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষক মোবারক হোসেন (১৯) কে পুলিশ আটক করেছে। সে উপজেলার জিনারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর হাজিপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে ধর্ষণের শিকার হন একুশ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী নারী। এ ঘটনাকে গ্রাম্য সালিশের নামে ধামাচাপা দিতে চেষ্টা করে ধর্ষকের পরিবার। অবশেষে পুলিশের তৎপরতায় শেষ রক্ষা হলো না। ভিকটিমের বাবা ধর্ষণের অভিযোগে রবিবার রাতে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে রাতেই তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই হাবিবুর রহমান ও ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোবারককে রাতেই বাড়ী থেকে একমাত্র আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। মামলা নং ০৬ (১৫-০৫-২০২৩)।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু এ ঘটনা নিশ্চিত করে বলেন অভিযুক্ত ধর্ষককে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের মতবিনিময়

হিউম্যান এইড প্রতিষ্ঠাতা মহাসচিব’র আগমন উপলক্ষে টেকনাফে প্রস্তুতি সভা

কমলনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে রাসায়নিক গুদামের উৎকট গন্ধে অতিষ্ট এলাকাবাসী

রামগতিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নিজের বাড়ীতেই সরকারী টাকায় ছয় প্রকল্প

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’ লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়ন পত্র জমা

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন