২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১২, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

মুঞ্জুুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন ৯মাস ১৫বছরের সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। পাকুন্দিয়াতে টিকাদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৫ হাজার। তন্মেধ্যে অনলাইনে নিবন্ধন করেছে ২৯হাজারের মতো। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশ মোতাবেক নিবন্ধন ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট বয়সের সকলকে টিকা দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে ৩০টি সেন্টারে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রথম ১০দিন স্কুল ভিত্তিক ও পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে। প্রতিদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকাদান চলবে।

তিনি আরও বলেন ‘জন্মের পরপরই সকল বাচ্চাদের যেমন ইপিআই টিকা সরকার বিনামূল্যে দেয় তেমনই টাইফয়েডের টিকা বিনামূল্যে ও নিরাপদ’।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক

রামগতিতে সংবাদকর্মীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কিশোরগঞ্জে দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. জালাল উদ্দিন

কুলিয়ারচরে জুলাই শহীদদের স্বরণে নাম ফলক উন্মোচন ও বৃক্ষরোপন

পাকুন্দিয়া বুরুদিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কমলনগরে মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

কমলনগরে বিত্ত আর পদবী ছাড়াই সাহেবের হাটে জনপ্রিয় চেয়ারম্যান আবুল খায়ের

রামগতিতে জেএসডি নেত্রী তানিয়া রবের গাড়ী বহরে হামলা-আহত ২০