১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৩৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি ও যৌন নিপিড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্ত উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল কদ্দুছ মোমেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সভায় উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের বেলায় বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুল্যাশন সব স্কুল-মাদ্রাসায় পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পত্নীতলায় দলিত/আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা

রামগতিতে জনশুমারী ও গৃহ গণনাকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ

কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

হোসেনপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

রামগতিতে যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড