৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

মো. মুঞ্জরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে  সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৩। আগামি ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রামগতিতে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

টেকনাফে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কমলনগরে স্ট্রোক করে পরীক্ষার্থীর মৃত্যু

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

চরকালকিনি ইউপি সাবেক চেয়ারম্যান আবুল বাশার আর নেই

রামগতিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

কমলনগরে চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ