২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:০১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৪, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ৪২টি স্টল অংশগ্রহণ করে।

এসব স্টলের সাজসজ্জা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে যৌথ ভাবে ছয়টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে প্রথমস্থান ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিসকে দ্বিতীয়স্থান এবং উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসকে যৌথ ভাবে তৃতীয়স্থানের পুরষ্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার. ডা. মো. রেজাউল কবির কাওসার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, আবদুল আজিজ আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

পত্নীতলায় কবি রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন

উপ-সম্পাদকীয়: তারেক রহমানের আবেগঘণ স্ট্যাটাস ফেইজবুকে

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন যুগ্ন কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকায় (উত্তর) পদায়ন

কুলিয়ারচরে ট্রাফিক আইন মানতে মটরযান চালকদের প্রশিক্ষণ

কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রামগতি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রাথী উপজেলা আ’ লীগ সা: সম্পাদকের ভাতিজা

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

কমলনগর প্রেসক্লাব থেকে মেধাবী ছাত্রী শিমা আক্তারকে সংবর্ধনা