২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বন্যার পানিতে ভাসছে ইটনা; সকল আবাসন পানিতে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২০, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার ইটনা উপজেলায় রাস্তা ঘাট, হাট বাজার, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির সহ সর্বত্র পানি আর পানি। বন্যার পানিতে ভাসছে ইটনা উপজেলা। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন যাপন।

যে দিকে থাকায় সে দিকে পানি আর পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ভারী বর্ষনের কারণে প্রায় সকল বাড়ি ঘরেই পানি প্রবেশ করেছে।

ইতিমধ্যে অনেকেই একটু নিরাপদ আশ্রয়ের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের আশ্রয়ন, নূরপুর ডি ডি মাদরাসা সহ বিভিন্ন আশ্রয়ন ও উচু ভবনে বন্যার্থরা আশ্রয় নিয়েছে। কেউ কেউ ভিটে বাড়িতে মাচা বা উগার পেতে জীবন ধারণ করছে, গবাদী পশু গরু, মহিষ, হাস, মুরগী, ভেড়া, ছাগল নিয়ে বন্যার কারণে। এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে মানুষ আর কুকুর একই সাথে বসবাস করছে জীবন বাঁচানোর তাকিদে।

ইতিমধ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. শামীম আলম, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বন্যার্থদের মাঝে স্বশরীরে অংশ গ্রহণ করে ত্রাণ সমগ্রী বিতরণ করেছেন।

পাশাপাশি আওয়ামী লীগ দলীয় ও রাজনৈতিক ভাবে ও বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহৃত রয়েছে।

এছাড়াও কিশোরগঞ্জ-৪ (ইটনা মিঠামইন অষ্টগ্রাম) মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক ২০ জুন সোমবার ইটনা উপজেলা পরিদর্শন করেছেন এবং বন্যার্থ দূর্গত ও পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

সে সময় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইটনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী কামরুল হাসান সহ দলীয় নেতা কর্মগণ উপস্থিত ছিলেন। বন্যার পানি ইটনা উপজেলা প্রায় সকল আশ্রয়ন প্রকল্পের মাঝে প্রবেশ করেছে।

ইটনা উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লা এর নিকট থেকে জানতে চাইলে তিনি বলেন, সরকার আশ্রয় প্রকল্পের উচ্চতা নির্ধারণ করে বিগত ১০ বছরের বর্ষার পানি উপরে। এবছরের বন্যার পানি বিগত ১০ বছরে বর্ষার পানির রেকর্ড ভঙ্গ করেছে। তবে আগামীতে ১৯৭৪, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪, এবং ২০২২ ইং এর মতো বন্যার দিকে লক্ষ রেখে আশ্রয়ন প্রকল্প হাতে নেওয়ার দিকে নজর দেওয়ার জন্য দাবি জানাচ্ছে এলাকার অভিজ্ঞ মহল।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

কুলিয়ারচর থানার মোহাম্মদ গোলাম মোস্তফা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

রামগতিতে মৎস্য জীবি দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে গণবিক্ষোভ

কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে রোপা আমন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

রামগতিতে রাব্বানীয়া মাদ্রাসাকে হারিয়েছে বিবিরহাট রশিদিয়া স্কুল

কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্যে র‌্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রম

পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম-যোগ-বিয়োগের কারসাজিতে কোটি টাকা আত্মসাৎ