1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ব্যারিস্টার কায়সার কামাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

পলাশ সাহা, নেত্রকোণা জেলা প্রতিনিধি: বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়। আপনাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে একটি আমানত—এর কোনো খেয়ানত হতে দেব না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মত প্রকাশের অধিকার দমন করা হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়—এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ আবার তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হবে কার্যকর ও টেকসই কর্মসূচি। কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, নারী ও কৃষিবান্ধব সরকার গঠন এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপি’র ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার হবে। ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলার শিকার উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই অঞ্চলে ন্যায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-চন্দ্রঘোনা দুই থানা পরিদর্শণে—রাঙামাটি পুলিশ সুপার

ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র-জনতা…..তানিয়া রব

কটিয়াদীতে চাচার হাতে নির্মমভাবে ভাতিজা খুন

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

কমলনগরে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

করিমগঞ্জে ডাঃ জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কমলনগরে নূরে মদিনা ইসলামি একাডেমিতে ছবক অনুষ্ঠিত

ইটনায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

এগারসিন্দুর এর যাত্রী হয়ে ঢাকা গেলেন সাবেক আইজিপি ও বর্তমান এমপি নূর মোহাম্মদ

রামগতিতে জনশুমারী ও গৃহ গণনাকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ