৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৪৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে মন্দির ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মী মুন্না গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৩, ২০২১ ১১:০০ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইউনিয়নের ৫টি মন্দির ভাংচুরের ঘটনায় নামধারী ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী মো. মনোয়ার হোসেন মুন্না নামের একজনকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১২নভেম্বর) রাতে রামগঞ্জ থানার এএসআই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানা পুলিশ ১৩ নভেম্বর শনিবার সকালে মুন্নাকে লক্ষ্মীপুর জেলা হাজতে প্রেরন করা হয়েছে। মুন্না উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের উত্তর সোন্দড়া বেপারী বাড়ির আবদুল মজিদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইছাপুর ইউনিয়নে ৫টি মন্দিরে দুর্ঘাপুজা চলাকালীন সময় গত ৬ অক্টোবর রাতে মনোয়ার হোসেন মুন্না নিজ ফেইজবুক আইডেিত লাইভে ঘোষনা দিয়ে বেশ কয়েকটি মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও তান্ডব চালায়। সৃষ্ট ঘটনায় নাশকতার দায়ে রামগঞ্জ থানা পুলিশ ৭অক্টোবর বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় রামগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী মুন্নাকে গ্রেফতার করে। আটকের পর মুন্ন পুলিশের কাছে ১৬৪ ধারায় স্বীকাররোক্তি মূলক জাবানবন্দী দিয়েছে।

ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন ও সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন জানান, মুন্না ছাত্রলীগের কোন পদ-পদবিতে নাই। কোন নাশকতাকারী ছাত্রলীগ নেতা হতে পারেনা। কেউ কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তার দায়িত্ব ছাত্রলীগ নেবেনা। আমরা মুন্নার কঠোর শাস্তি দাবি করছি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মন্দির ভাংচুরের ঘটনায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুলিয়ারচর পোনা মাছ অবমুক্তকরণ

রামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী মেলা

রামগতির মরহুম মুনীর চৌধুরী শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

হোসেনপুর মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সভা অনুষ্ঠিত

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রিভার সিটি প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া ও বনভোজন অনুষ্ঠিত

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

রামগঞ্জে অবৈধ ট্রলি বন্ধ ঘোষণা দিলেন এমপি আনোয়ার খান