১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি ও কমলনগরে দুটি মিনি স্টেডিয়াম অনুমোদিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৫, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এবং কমলনগর উপজলার চরজাঙ্গালিয়ায় দুটি মিনি স্টেডিয়ামের অনুমোদন করা হয়েছে। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. রাকিব এর কর্মতৎপরতায় এ প্রকল্প দুটি অনুমোদিত হয়।

কিছুদিন আগে রামগতি উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ছাত্র অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ওই সময় এ বিষয়ে এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠন মোহাম্মদ রাকিব এর সঙ্গে যোগাযোগ করেন তারা।

ছাত্রনেতা মোহাম্মদ রাকিব বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলেন এবং রামগতি ও কমলনগর উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানান। একই সঙ্গে রাকিব রামগতি উপজেলার বিভিন্ন মসজিদ সংস্কার ও রাস্তাঘাট মেরামতের বিষয়েও উপদেষ্টা আসিফ এর সাথে আলোচনা করেন।

এসিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় তরুণ-যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা নতুন সুযোগ পাবে। পাশাপাশি মসজিদ-মাদরাসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার সামগ্রিক অগ্রগতিকে আরও বেগবান করবে। ঢাকা কলেজের ছাত্র ও এনসিপি দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক মোহাম্মদ রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরো জানান এলাকার জন্য শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, যোগাযোগ ক্ষেত্রে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০২)

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

পাকুন্দিয়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

কমলনগরে ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর উদ্বোধন

কমলনগরে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত

কমলনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা