১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৫ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২০, ২০২২ ১১:২০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে চর বাদাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চিহিৃত চোর চক্রের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা যায়, গতকাল গভীর রাতে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে কয়েকটি বাড়ীতে চুরি হয়। এছাড়া চর বাদাম ইউনিয়নের পঞ্চাত সমাজে স্থানীয় বাসুর দুই ছেলের সিদেল চুরি, টাকা চুরি, মোবাইল চুরি, রাতের অন্ধকারে হাড়ি পাতিল, রান্না করা মাংশ চুরি সহ গৃহবধূকে রাতের অন্ধকারে ধারালো টেটা বিদ্ধ করা সহ তাদের সংঘঠিত বিভিন্ন অপরাধের কারণে এলাকাবাসী চরম এক আতংকে দিনাতিপাত করছে।

থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার সহ সকলেই জানে এই চোর চক্রের অপরাধ জগত সম্পর্কে। চুরি করে ধরা খাওয়ার পর দু চার দিন জেল খাটার পর ফিরে ফের একই পেশায় এতে করে যন্ত্রনা থেকে যাচ্ছে এ সিন্ডিকেটের কারণে।

রামগতি থানা পুলিশ তাদের আটক করে মোবাইল উদ্ধার করে আদালতে সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, চর বাদাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পঞ্চাত সমাজে বেশ কিছুদিন থেকে গড়ে উঠেছে আবুল বাশার বাসু মিয়ার ছেলে সুমন, শাহীন, নোমান, শান্তর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোর ও অপরাধচক্র। এদের কারণে সাধারণ মানুষের সমাজে বসবাস করা দূরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে চায়না। কেউ মুখ খুললেই তার উপর নেমে আসে চুরি চামারি ও হামলার মত ঘটনা। গত একমাসের মধ্যে প্রায় ১৫/২০টি বাড়ীতে চুরি, ধারালো কোচ দিয়ে গৃহবধূর উপর হামলা, মোবাইল চুরি, টাকা চুরি, গরু ছাগল চুরি, সিঁদ কেটে ঘরের মালামাল চুরি করে তারা।

এই চক্রটি গত কয়েক দিন আগে রাতে মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিমের ঘরের দরজা কেটে ভিতরে ঢুকে ২০হাজার মূল্যের একটি মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে যায়। নুরুল ইসলামের ছেলে প্রবাসী মাকসুদের ঘরের দরজা কেটে পার্সপোট ভিসা, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। আবুল কালামের ছেলে মোছলেহ উদ্দিনের পানির পাম্পের মোটর ও অন্যান্য মালামাল নিয়ে যায়। চৌধুরী মিয়ার ছেলে নুরনবীর একটি গরু নিয়ে যাওয়ার সময় শোর চিৎকার করিলে গরু রেখে চলে যায়। নুরনবীর ঘরের ঁিসদ কেটে একটি মোবাইল ফোন নিয়ে যায়। যা জিডি করার পর রামগতি থানা পুলিশ উদ্ধার করে। গত ১৫/২০দিন আগে মিরন পন্ডিতের ছেলে আনোয়ারের ঘরের বেড়া কেটে একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।

হাফেজ মাহবুব উল্যাহ ঘরের সিদ কেটে দুটি টাচ মোবাইল নিয়ে যায়, গেলো বছর একই ঘটনা ঘটে। আবদুল মতিন বেপারীর বাড়ীর ঘরের সিঁদ কেটে দুইটি টাচ মোবাইল ও স্বর্ণলংকার নিয়ে যায়। ইসমাইলের ছেলে রাশেদ ডাক্তারের ঘরের সিঁদ কেটে দুটি এন্ড্রয়েড সেট ও ডাক্তারী যন্ত্রপাতি নিয়ে যায়। ইউনুছ পঞ্চাতের ঘরে সিঁদ কেটে তার স্ত্রীর গলা থেকে থাবা দিয়ে স্বর্ণের চেইনের বেশী অংশ নিয়ে যায়, সামাজিক ভাবে শালিশী বৈঠকে তারা চোর প্রমানিত হলে মাফ চায়।

আবু জাকেরের ঘরের দরজা কেটে মোবাইল, অন্যান্য মালামাল ও গরু নিয়ে যায়। পরপর দুইবারই তার ঘরে চুরি করে এ চোর চক্র। মো. রাসেলের ঘরে দুইবার পেট্রোল ঢেলে আগুন দিয়ে প্রাণনাশের চেষ্টা করে ঐ সময় তার একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। রাসেলের মা ভোরে নামায পড়তে উঠলে ওযু করা অবস্থায় কোচ মেরে তাকে হত্যা চেষ্টা করে, মহিলার চিৎকার করলে তারা পালিয়ে যায়। এ সময় তার বুকে কোচ বিদ্ধ হয়। ইতিপূর্বে রাসেলকে তারা বিভিন্ন কূ-পরামর্শ ও হুমকি ধমকি দেয়।

স্থানীয়রা আরো জানায়, এ চক্রটি নামায পড়ানোর সময় মসজিদের ঈমামের দুটি মোবাইল নিয়ে যায়। তাজল ইসলামের ছেলে মো. ইউনুসের ঘরে ঢুকে নগদ আট হাজার টাকা নিয়ে যায় তা প্রমানিত হলে সামাজিক ভাবে শালিশী বৈঠকে দেড় মাসের মধ্যে কারামতিয়া বাজার কমিটির সভাপতির কাছে জরিমানার টাকা জমা দিবে মর্মে স্বীকার করে তাদের পিতা বাসু। এ চক্রটি দ্বীর্ঘদিন থেকে চুরি করে আসছে তারা বিভিন্ন সময়ে মানুষের ঘরের সিঁদ কাটা, হাঁস-মুরগী, মোবাইল, নগদ টাকা, নারিকের সুপারী চুরি করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। রামগতি থানায় তাদের নামে কয়েকটি জিডি রয়েছে। সচেতন সমাজ এদের নির্মূল করার দাবী জানায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম জানান, চোর চক্রের কারণে আমাদের এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিষয়ে রামগতি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

কমলনগরে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ২

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলায় বাগান তছনছ ও লুটপাট

রামগতিতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কুলিয়ারচরে পাঁচটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জয়ী

ঈশ্বরগঞ্জে একরাতে ৭গরু চুরি কৃষক দিশেহারা

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে; আমীর খসরু মাহমুদ চৌধুরী

উপ-সম্পাদকীয়: লক্ষ্মীপুরে কৃষি পর্যটনের সম্ভাবনা

কুলিয়ারচরে নতুন ইউএনও’র সাদিয়া ইসলাম লুনা’র যোগদান

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা: ভোগান্তিতে সাধারণ মানুষ