২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে পাকা করার দাবিতে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৮, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার একটি কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী। পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের দিশারী জামে মসজিদ থেকে তহসিলদার বাড়ি পর্যন্ত “মুক্তিযোদ্ধো সায়েদুলহক সড়ক” নামের এক কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পৌরসভার রাস্তার এমন বেহাল দশায় ক্ষোভের আগুন চলছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এতে প্রতিবাদ জানিয়ে রাস্তার উপর ধানের চারা রোপণ করেন বাসিন্দারা।

জানা যায়, ২০০০ সালে রামগতি পৌরসভা গঠিত হলে রাস্তাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে চলে যায়। এর আগে এটি রামগতি উপজেলার আওতাধীন ছিল। ১৯৯০ সালের দিকে রাস্তাটি প্রথমে এলাকাবাসী নিজ উদ্যোগে চলাচলের জন্য নির্মাণ করেন। পরে এটি পৌরসভার রাস্তা হিসেবে তালিকাভুক্ত হয়। পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছরেও রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধি আসছে আর গেছে, কিন্তু কেউই এ রাস্তার দিকে নজর না দেওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান এলাকাবাসী।

তবে পৌরসভা সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সায়েদুলহক সড়ক সহ মোট ৫ টি রাস্তা নিয়ে একটি প্যাকেজ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে প্যাকেজটি অনুমোদন হয়। বর্তমান ওই প্যাকেজের কাজটি চলমান রয়েছে। অল্পসময়ের মধ্যে ওই রাস্তা পাকা করণের কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দা ও আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তৌহিদুল ইসলাম নয়ম বলেন, যখন উপজেলার আওতাধীন ছিল, তখনও পাকা করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। এরপর পৌরসভা গঠিত হলেও কেউ জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দিকে নজর দেয়নি।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে এলেও কাজ হয়নি। তাই রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। পৌরসভার রাস্তার এমন অবস্থা হলে গ্রামের রাস্তা কেমন হবে? তা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবেনা।

এবিষয়ে রামগতি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুল ইসলাম বাবলু বলেন, রাস্তাটি পাকা করণের জন্য বরাদ্দ অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

রামগতি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, টেন্ডার সহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। এখন কাজ শুরু হবে। দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা ইনকিলাবকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন নিলাম হওয়ার আগেই লুটপাট

কুলিয়ারচরে জুয়েলারি ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা

কমলনগরে চরঠিকা খাল দখল করে অপরিকল্পিত রাস্তা নির্মাণের অভিযোগ

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষের বর্ণিল আয়োজন

নান্দাইলে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে: এ্যানী চৌধুরী

রামগতিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলা

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি