২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৫৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৬, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচীতে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০২২।

দিবসটি উপলক্ষে মধ্যরাতে জাতির পিতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

উপজেলা প্রশাসন গ্রহন করেছে বিভিন্ন কমৃসূচী তার মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, কোরান খতম, মিলাদ মাহফিল। কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আ’ লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক, প্রবীণ রাজনীতিবীদ ড: আশ্রাফ আলী চৌধুরী সারু, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা আওয়ামী লীগ বের করে শোক র‌্যালী। র‌্যালীটি পৌর আলেক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ৪ ইটভাটা মালিকের জরিমানা ও চিমনি অপসারণ

লক্ষ্মীপুরে যাত্রীদের হয়রানি বন্ধে সিসিএস এর মানববন্ধন

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!

করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

কুলিয়ারচরে কিশোর-কিশোরী ক্লাবের এসএমসি সভা অনুষ্ঠিত

কমলনগরে নূরে মদিনা ইসলামি একাডেমিতে ছবক অনুষ্ঠিত

টেকনাফ বাহারছড়া গহীন পাহাড়ে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

রামগঞ্জে দল্টা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত