৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বেলালের পোল্ট্রি খামারে জনজীবনে চরম দূর্ভোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বে-আইনীভাবে স্থাপিত বেলালের অ-স্বাস্থ্যকর মারাত্নক পরিবেশ দূষণকারী পোল্ট্রি খামারের কারণে জনজীবনে দেখা দিয়েছে চরম দূর্ভোগ। ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ বালাই।

জানা যায়, গ্রামের প্রধান সড়কের পাশে জনৈক বেলাল উদ্দিন কোন প্রকার পরিবেশের তোয়াক্কা না করে গড়ে তুলে পোল্ট্রি খামার। যে পথ দিয়ে প্রতিনিয়িত যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এছাড়া এখানে রয়েছে একটি জুমা মসজিদ। পাঁচ ওয়াক্ত নামায আদায় ছাড়াও জুমার নামাজে কয়েকশত মুসল্লি নামাজ আদায় করে। পোল্ট্রি বর্জ্যের সীমাহীন দূর্গন্ধে তাদের এবাদত বন্দেগী করা দায় হয়ে পড়েছে। বাড়ীতে বসবাস করা দায় হয়ে পড়েছে স্থানীয় ২০/২৫ টি পরিবারের।

এবিষয়ে ভূক্তভোগী স্থানীয় জাবের, আবু তাহের, মনির, দুলার সহ অনেকে ইউপি চেয়ারম্যানের বরাবরে অভিযোগ দায়ের করলে গ্রাম্য শালিশে তিনি পোল্ট্রি খামারটি অন্যত্র সরিয়ে নেয়ার আদেশ দান করেন। অথচ বেলাল এসবের তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যানের আদেশ না মেনে উল্টো সেখানেই পোল্ট্রি বর্জ্য ফেলে এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছেন।

স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করলে উভয় পক্ষকে নোটিশ করলেও কোন অর্দৃশ্য কারণে এখনো পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা হয় নাই।

বেলাল চর রমিজ ইউয়িনের আবদুল্যাহ ভূইয়ার ছেলে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী জানান, অভিযোগটি আমলে নিয়ে সরেজমিন তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

মেঘনায় বিলীন হচ্ছে রামগতি-কমলনগরের বিস্তৃর্ণ জনপদ

রামগতিতে ব্রাকের ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বীরমুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্চিত করার অভিযোগ

রামগতিতে চাঞ্চল্যকর মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায়

রামগতিতে ভূমি নিয়ে ভূমি কর্মকর্তাদের বেপরোয়া জালিয়াতি

উপ-সম্পাদকীয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা রির্সোস সেন্টারের ভূমিকা

ইটনার জয়নাল প্রায় ২৫ প্রজাতির পাখির সুর দিতে পারেন

অষ্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

কটিয়াদীতে রাতের আঁধারে মরিচ ক্ষেতে দুর্বৃত্তের হানা; স্বপ্নভঙ্গ কৃষকের আহাজারি

কি‌শোরগ‌ঞ্জে রিটন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন