গোলাম রব্বানী রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬ইং) দুপুর ১২ ঘটিকায় লক্ষ্মীপুরের রামগতি থানার উদ্যোগে আলী আকবর হাজিরহাট বাজারে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
রামগতি-কমলনগর ( সার্কেল) এএসপি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, তিনি বলেন রামগতি থানার অধীনে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে, দুইটা একসাথে থাকতে পারেনা ।
চর আলগী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগতি থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, চরগাজী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, চরগাজী ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি ফরহাদ হোসেন, যুবদল নেতা ফিরোজ আলম, চর আফজল এস ই এস ডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।
মাদক বিরোধী এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


















