১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:২৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আ হ ম মোশতাকুর রহমান সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনা গাজী গিয়াস উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

মোশতাকুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং পাবেল এনিয়ে ৪ বার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাবেল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি।

২০২৬-২০২৭ এই দুই বছরের জন্য প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেন রানা (নাগরিক টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর) ও প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), রাজিব হোসেন রাজু (আমার দেশ) ও আফজাল হোসেন (সবুজ জমিন)। এছাড়া সহ-সভাপতি পদে জহির উদ্দিন (বিটিভি) ও জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন) সমান ভোট পেয়ে ড্র করেছেন। পরবর্তীতে এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা পুনরায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। প্রেস ক্লাবের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে অতীতের মতো সর্বোচ্চ চেষ্টা করবো। প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভাপতি মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কার্যনির্বাহী কমিটির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

প্রসঙ্গত, ১৯৮১ সালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব গঠিত হয়। ২০২৬-২৭ এই দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সদস্য কামাল উদ্দিন, কাজী মাকছুদুল হক, রেজাউল করিম পারভেজ ও সানা উল্লাহ সানু।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

পাকুন্দিয়া স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুলিয়ারচর পোনা মাছ অবমুক্তকরণ

কিশোরগঞ্জ ঔষুধ প্রতিনিধিদের সাথে ফাতেমা হসপিটালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রাথী উপজেলা আ’ লীগ সা: সম্পাদকের ভাতিজা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রামগঞ্জে পুলিশের আনন্দ র‌্যালি

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত

কমলনগরে অবৈধ ব্রীজ ভেঙে দিলো উপজেলা প্রশাসন

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ