১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে ১০ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা পেলো সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যম এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফাতেমা খাতুন-শাহাদাত উল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজনে লক্ষ্মীপুর সদর উপজেলার মোহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ফাতেমা খাতুন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাজীর দিঘীর পাড় সমাজকল্যান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদ, ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর করিম লিটন প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সৈয়দ ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, ভালো কিছুর স্বীকৃতি দিতে হয়। স্বীকৃতি পেলে আরোও ভালো করার উৎসাহ সৃষ্টি হয়। যারা জিপিএ-৫ পেয়েছে তাদের ভবিষ্যৎ যাতে আরো সমৃদ্ধ হয় এ কামনা করি। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। আশা শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতে সফলতা ধরে থাকবে। প্রত্যেক শিক্ষার্থী যেন মান সম্মত শিক্ষা অর্জন করতে পারে সেই জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

ইটনায় বয়স্ক ও বিধবা ভাতা অন-লাইনে আবেদনের সংখ্যা ৬২৬০ টি

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

কমলনগরে যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

পূর্বধলায় ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক- ১

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন বিবি হালিমা