৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২২, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:  শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আর সে শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মালিক মোহাম্মদ সাইয়ীদ। তিনি লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি কলেজের জন্য ল্যাপটপ, প্রজেক্টর, প্রজেক্টর ডিসপ্লে, জেনারেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ অনুদান প্রদান করে আসছেন। শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিক্ষক শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

শিক্ষকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ। সেই ভবিষ্যৎ নির্মাণের সহযোদ্ধা হিসেবে মালিক মোহাম্মদ সাইয়ীদের দান অনুদান সর্বমহলে প্রশংসিত হচ্ছে। শিক্ষা বিস্তার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্থানীয় জনগণের কাছেও বেশ প্রশংসিত।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। অনেক শিক্ষার্থী তাঁর সহযোগিতায় লেখাপড়ার সুযোগ পেয়েছে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার প্রসারে মালিক মোহাম্মদ সাইয়ীদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

মালিক মোহাম্মদ সাইয়ীদ বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শিক্ষার প্রসার আরও বেগবান হবে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করার বিষয়েও সচেতনতা সৃষ্টি করতে হবে।

শিক্ষার আলো ছড়িয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাওয়া মালিক মোহাম্মদ সাইয়ীদের মতো শিক্ষানুরাগীরা সমাজের জন্য নিঃসন্দেহে অনুকরণীয় উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার- থানায় মামলা

কমলনগরে ৭ ই মার্চের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তাড়াইলে নতুন বইয়ের ঘ্রাণ আর উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

পাকুন্দিয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুই নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রামগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ

কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রামগঞ্জে ব্লাড ও সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই