৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অষ্টগ্রামে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে নাগরিক সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৫, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারই প্রথম তাঁর রাজনৈতিক চারণভূমি কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আসেন। এসময় উপজেলার সর্বস্তরের জনগণ নানা আয়োজনে তাঁকে বরণ করেন।

মঙ্গলবার (৪জুলাই) বিকাল ৪টায় গাড়ি বহরে তাঁর নিজ বাসভবন মিঠামইনের কামালপুর থেকে অষ্টগ্রামের কাস্তুল জিরো পয়েন্ট এসে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে হার্দিক অভিনন্দন জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ অষ্টগ্রামের সবস্তরের জনগণ।

পরে তিনি উপজেলার কাস্তুল, বাংগালপাড়া, দেওঘর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ গ্রহন করেন। এসময় প্রতিটি ইউনিয়নের তৃনমূল জনগনের সাথে খোলামেলা আলোচনা, কুশল বিনিময়, স্বভাবসুলভ হাস্য রসাত্মক বক্তব্য প্রদান করেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি রাষ্টপতি থাকা অবস্থায় আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলার সুযোগ পাইনি তবে এখন প্রতিটি এলাকায়, প্রতিটি বাড়িতে, হাটে-ঘাটে, রেষ্টুরেন্টে বসে সবার সাথে কথা বলবো, কুশল বিনিময় করবো। শেষে রাত নয়টায় উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে অষ্টগ্রাম সদর ইউনিয়নের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় অংশ নেন।

এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ, সাংবাদিক, সুধীজনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে আ.লীগ সভাপতি হত্যার মামলার মূল আসামীকে নৌকার মনোনয়ন

রামগতিতে বেপরোয়া ভাংচুর, লুটপাট, দখল। পৌর ছাত্রদলের আহবায়ক বহিষ্কার, সড়কে শৃংখলায় সাধারণ ছাত্ররা

কমলনগরে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের উদ্বোধন

রামগতিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

দুই দিন পর নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক সন্ধ্যা

পাকুন্দিয়া হাসপাতালে বিভিন্ন পদে কাজের দক্ষতার উপর পুরষ্কার বিতরণ

বড়খেরী  ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আর নেই