২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৫৭ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উপ-সম্পাদকীয়: চাঁদের হাসি ফুটে উঠুক সমানতালে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৯, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

সাবিনা ইয়াছমিন: চাঁদের হাসি-চাঁদ আবার কিভাবে হাসে? হাসে তো। এই যে, আপনার-আমার ঘরের চাঁদ মানিকরা এত এত নতুন পোশাক পেয়ে খুশিতে কি সুন্দর করেই না হাসতে থাকে। আর তা দেখে আমরা বাবা-মা ও হাসি। চাচা, ফুপু, মামা,খালা, মামী, চাচাতো – মামাতো ভাই, বোন সবাই মিলে পরিবারের ছোট ছোট বাচ্চাদের জন্য ঈদের পোশাক কিনতে থাকি।
আমরা ভাবি, আরে! আমি না কিনলে অমুক, তমুক রাগ করবে, দেখতে খারাপ দেখাবে। আমাদের আশেপাশে এমন অনেকে আছেন যারা একটি পোশাক ও তাদের বাচ্চার জন্য কিনতে পারেননি কিংবা কোথাও থেকে উপহার ও পাননি। অথচ আমার আপনার বাচ্চার এত এত থাকার পর-ও উপহার পাচ্ছি তো পাচ্ছি।

সামান্য আন্তরিককতা আর ভালোবাসার হাত বাড়িয়ে আশপাশের পরিবার গুলোর একটু খোঁজ খবর নিতে পারি। বন্ধু ভাবাপন্ন মনে আলাপ চারিতার মাধ্যমে তাদের অভাব টুকু নিজেদের মনে করে এগিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। সাধ্য অনুযায়ী সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দেই।

সামান্য উপহার পেলে ওরা যে কি খুশি হয় তা আমরা নিজেরাই দেখতে পাই। তারা হাসলে আমরা হাসবো,পৃথিবী হাসবে আর সেই সাথে চাঁদ ও হাসবে। গরীবের চাঁদের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমরা একটু আামাদের আশেপাশে নজর দেই। ঈদের পোশাক পেয়ে খুশিতে সবার চাঁদ মানিকরা একত্রে হাসুক! চাঁদের হাসি ফুটে উঠুক সমানতালে।

লেখক: সাবিনা ইয়াছমিন
সহকারি শিক্ষক
মধ্য চর আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রামগতি, লক্ষ্মীপুর।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

রামগতিতে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

রামগতিতে উপজেলা জামায়াতে রহিম পৌরসভায় খায়ের আমীর নির্বাচিত

রামগতিতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে

কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

কমলনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

হোসেনপুরে “অমর একুশে” রচনা প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ