১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৩৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৬, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: ‎কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সিজারিয়ান ডেলিভারি সেবা পুনরায় চালু হয়েছে।‎

‎অবশেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সেবা চালু হওয়ায় স্থানীয় গর্ভবতী মায়েদের আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না-ফলে সময়, খরচ ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

গত ৩ মে ২০২৬ তারিখে সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি নবজাতকের জন্ম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।‎

‎উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা International Organization for Migration (IOM) এর নিয়োগকৃত দক্ষ সার্জন টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জিত হয়েছে।

‎এ সেবা চালু হওয়ায় টেকনাফবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে। বিশেষ করে জরুরি প্রসূতি সেবার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।‎

‎টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এনাম বলেন, দীর্ঘদিন পর এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য থাকবে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, যাতে টেকনাফের কোনো গর্ভবতী মা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সেবার ধারাবাহিকতা বজায় থাকবে-এমন প্রত্যাশা টেকনাফবাসীর।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে সংবাদকর্মীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কুলিয়ারচরে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন আলহাজ্ব আলাল উদ্দিন

সহকর্মীর গুলিতে নিহত পুলিশ সদস্য মনিরুলের লাশ গ্রামের বাড়িতে দাফন

নান্দাইলে বিএনপি’র চার গ্রুপের পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালী

রামগঞ্জে মে দিবস পালিত

পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম-যোগ-বিয়োগের কারসাজিতে কোটি টাকা আত্মসাৎ

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বজ্রপাতে একই বাড়ির তিন শিক্ষার্থী নিহত