২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:০৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২২, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ২০শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (২১অক্টোবর) সকালে মানববন্ধনের আয়োজন করে কমলনগর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

সহকারী শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় এবং মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমানত উল্লাহ কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মাদরাসা সুপার মাওলানা আবুল খায়ের, প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, প্রধান শিক্ষক নুরুল আমিন, মোহাম্মদ শাহজাহান, নুরুল আলম, আবদুস সহিদ এবং মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।

এসময় কমলনগর উপজেলার ৩৪টি স্কুল, কলেজ ও মাদরাসার সকল শিক্ষক কর্মচারীগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তব্যে শিক্ষক নেতারা দাবি করেন, দীর্ঘ ৫৩ বছর পর্যন্ত শিক্ষকদের সমস্যা নিরসনে কোন সরকারই আন্তরিকতা দেখায়নি। সর্বশেষ শিক্ষকরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়িভাড়া, পনেরশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব বোনাস দাবি করে আন্দোলন করে আসছেন। তবে কমলনগরে মানববন্ধন চলাকালীন সময়েই শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের পনেরো শতাংশ বাড়ি ভাড়া প্রদানের কথা ঘোষণা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন

রামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর ফজলে এলাহীকে অপসারনের দাবি

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাকুন্দিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঘন্টা ব্যাপি মানব বন্ধন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নান্দাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্ততি চলছে

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত