২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন নারী।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসায় সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের তসলিম ব্যাপারি বাড়ির মো. সেলিমের ছেলে আরিফ হোসেন (২১), একই বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে জাকির হোসেন (২৫)। আহত হয়েছেন ওই বাড়ির সুমনের স্ত্রী স্বপ্না আক্তার (১৮)। আহত ও নিহতরা একে অপরের আত্নীয়।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মুখি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বিপরিত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকসায় থাকা দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত স্বপ্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রিমেন কর্মসূচির উদ্বোধন

রামগতিতে নদী বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

রামগতিতে শত বছরের চলাচলের রাস্তা কেটে দিলেন দারোগা

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেফতার