৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহনের দায়ে ৫ জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে হাজিরহাট ইউনিয়নের মেঘনা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চরফলকন ইউনিয়নের সামসুদ্দিন বেপারী ছেলে মান্নান (২২), নূর নরীর ছেলে মো. আলাউদ্দিন (১৯), মাহনউদ্দিনের ছেলে কামরুল (২২), ছগির আহাম্মদের ছেলে শাকিব (২০) ও আদ্রাদির ছেলে ইসমাঈল (১৯)।

জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল ২ মাস চাঁদপুরের ষাটনল থেকে রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এরিয়া সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পাটারিরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রাজ্জাক তালুকদার ও উপজেলা যুবদলের সদস্য হেলাল মেম্বার ও স্থানীয় বেলাল মাঝি নদীতে জেলেদের মাছ ধরতে বাধ্য করছেন। এদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক জাতীয় দৈনিকে নিউজ ও হয়েছে।

গত বুধবার রাতে রাজ্জাক তালুকদারের লোকজন নদী থেকে মাছ ধরে পিকআপ ভ্যানে করে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদে পুলিশ মাছসহ জেলেদের আটক করে। পরে মামলায় ৫ জেলেকে গ্রেফতার দোখিয়ে জেল হাজতে পাঠায়। নিষেধাজ্ঞার ২৫ দিনে রাজ্জাক তালুকদার ও হেলাল মেম্বার প্রায় দুই কোটি টাকার মাছ বিক্রি করছেন বলে জেলেরা জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পিকআপ ভর্তি মাছসহ ৫ জেলেকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো নিলামের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে শর্টপিচ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কমলনগরে মানববন্ধন মেঘনার তীর রক্ষা বাঁধ সেনাবাহিনী দিয়ে বাস্তবায়নের দাবী

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আগমন

পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাংচুর ও লুটপাট

কমলনগরে বানবাসী ১৬শ’কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ

রামগতির মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ