২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৩৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে প্রাথমিকের প্রধান শিক্ষককে সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৩, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার চর লরেঞ্চ বাজারস্থ জাঙ্গলীয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির বিশেষ সভা শেষে এ সম্মাননার আয়োজন করা হয়েছে। কমলনগরের দক্ষিণ পূর্ব চর লরেঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন) পরিষদ দেশের একমাত্র গ্রহনযোগ্য প্রাচীন ঐতিহ্যবাহী ও বৃহৎ শিক্ষক সংগঠন। এ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কমলনগরের একমাত্র শিক্ষক হিসেবে খ্যাতিসম্পন্ন দক্ষ, শিক্ষাও শিক্ষক বান্ধব প্রধান শিক্ষক কামরুল হাসানকে ‘সদস্য’ পদে মনোনীত করায় কমলনগর শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।এসময় সংবর্ধিত প্রধান শিক্ষক কামরুল হাসান উপস্থিত সকল শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আবদুর রহমান সেলিম,অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, আবু ছায়েদ, ফিরোজ আলম, আমজাদ হোসেন, মোহাম্মদ মহি উদ্দিন কাজল, শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ, মোরশেদ আলম, মিঠু চন্দ্র দাস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আজাদ উদ্দিন প্রমূখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রামগতিতে আওয়ামী লীগের দুই নেতা আটক

কয়েক কোটি টাকার কৃষি যন্ত্রপাতি পেল কুলিয়ারচরের কৃষক-কৃষাণি

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রামগতিতে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রামগঞ্জে এক পরিবারের জন্য ২৯লাখ টকার সরকারী ব্রীজ নির্মাণ

রামগতিতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াতের আমির ডা: সফিকুর রহমান

রামগতিতে জোরপূর্বক দখলকৃত জমির মাটি বিক্রি করে কোটিপতি ড. সারু

রামগতিতে বিধবার বসতবাড়ী জমি দখলের পাঁয়তারা

রামগতিতে প্রিজম ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর ক্রীড়া প্রতিযোগীতা