২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:২৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কয়েক কোটি টাকার কৃষি যন্ত্রপাতি পেল কুলিয়ারচরের কৃষক-কৃষাণি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১১, ২০২২ ১১:২২ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ সরকারি ভর্তুকি মূল্যে কৃষক-কৃষাণিদের মাঝে কয়েক কোটি টাকার কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেষ্টার, পাওয়ার থ্রেসার ও পটেটোডিগার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী ।

সোমবার (১১ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ জন কৃষক-কৃষাণিকে ৮ টি পাওয়ার থ্রেসার ও ৬ জন কৃষক-কৃষাণিকে ৬ টি পটেটোডিগার বিতরণ করা হয়।

এর আগে ৬ এপ্রিল বুধবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ জন কৃষক-কৃষাণিকে ১০ টি কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জসীম উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদসহ উপজেলার উপকার ভোগী কৃষক-কৃষাণি। অফিস সূত্রে জানা যায়, সরকারি ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, প্রভাষক প্রেফতার

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে: কমলনগরে তানিয়া রব

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগতিতে সৎ মা সহ দুই শিশুকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

রামগতিতে চর বাদাম ইউনিয়ন যুবলীগের আনন্দ মিছিল

শিশু ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ