৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:২৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৮, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

মুহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা মৎস্য বিভাগ একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান।

পরিসংখ্যান কর্মকর্তা আবদুল আজিজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, জাতীয় মৎস্য জীবি সমিতির সদস্য এবিএম সিদ্দিক ফকির, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবি সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম মাঝি, সফল মৎস্য চাষী কবির হোসেন হাওলাদার প্রমূখ।

সভা শেষে দুই জন সফল মৎস্য চাষীকে সন্মাননা দেওয়া হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: তানিয়া রব

হোসেনপুরে ডাইভারসনে ব্রেইলী নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাইকে কুপালো প্রেমিকার চাচা ॥ আটক ৩

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীরা সংবর্ধিত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন: স্মারকলিপি

রামগতিতে আরএসসিডি’র ঈদ পূর্নমিলনী

রামগতিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা: ভোগান্তিতে সাধারণ মানুষ