৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি বাজার তরমুজ ঘাটে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাসীদের হুমকিতে ব্যবসায়ীরা বিপর্যস্ত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৭, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজ ঘাট সংলগ্ন ঘাটে তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে সঙ্গবদ্ধ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী চক্র নিয়মিতভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে দেয়া হচ্ছে হুমকি, পণ্য খালাসে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের দোসর হেলাল ও জামাল মাঝি মাত্র ২০ হাজার টাকায় ঘাটটি পাঁচ বছরের জন্য লিজ নেন। এরপর থেকেই ঘাটে অবৈধ চাঁদাবাজির উৎসব শুরু হয়। ট্রলারে করে তরমুজ আনলে প্রতিটিতে ২,০০০ টাকা এবং প্রতিটি তরমুজবাহী ট্রাকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, জামাল মাঝি এখন নিজে সামনে না থাকলেও তার ছেলে হৃদয় (৯নং চরগাজী ইউনিয়নের ছাত্রদল সভাপতি) এবং ভাই আলমগীর মাঝির মাধ্যমে চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। বর্তমানে এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন ‘সাইফুল কন্ট্রাক্টর’, যিনি চরগাজী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পরিচয়ে প্রভাব খাটাচ্ছেন।

তার নেতৃত্বে এ চক্রে আরও জড়িত আছেন শনি সারোয়ার (ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক), সম্রাট রাসেল (হোটেল মহিউদ্দিনের ছেলে), আরিফ (ছাত্রদল নেতা) এবং কুখ্যাত সন্ত্রাসী সাদ্দাম (জয়নাল বাড়ির সাহেদের ছেলে)। এছাড়াও অভিযোগ রয়েছে, মাত্র ২০ হাজার টাকায় ঘাট লিজ নেওয়া জায়গার মালিকও এ অপকর্মে জড়িত,উল্লেখ্য ছাত্রদল সভাপতি হৃদয় জমির মালিকের ভাইয়ের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “প্রতিদিন বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। না দিলে তরমুজ খালাস বন্ধ করে দেওয়া হয়, হুমকি দেওয়া হয় ট্রলারের লোকজনকে। দিন দিন অবস্থা সহ্যের বাইরে চলে যাচ্ছে।”

চাঁদাবাজির প্রভাবে তরমুজের বাজারমূল্য হঠাৎ বেড়ে গেছে। মৌসুমি এই ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের মানুষজন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে এবং সাধারণ মানুষ আরও দুর্ভোগে পড়বে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় সোনালী ফসলে ভরা আমনের মাঠ মাড়াই ও কর্তনে ব্যস্ত কৃষক

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে অবহিতকরণ ও সমন্বয় সভা

মাইজভান্ডারী যুব ফোরামের ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

পত্নীতলায় প্রধানমন্ত্রীর কর্তৃক গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

আম পরিপক্ব হওয়ার আগে রাসায়নিক ব্যবহার করে বাজারজাত করলে কঠোর ব্যবস্থা’ বিভাগীয় কমিশনার

উপ-সম্পাদকীয়: লক্ষীপুর শহরের ঈদের মার্কেট; অতপর: পুলিশি নিরাপত্তা

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

রামগঞ্জে বিদ্যালয় শ্রেণী কক্ষে তালা ঝুঁলিয়ে শিক্ষক অপসারণ দাবী

রামগঞ্জে নিখোঁজের ১০ঘন্টা পর যেভাবে লাশ উদ্ধার করলো পুলিশ