২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার নেতৃত্বে হামলায় মাদ্রাসার পরিচালক মাওলানা হুমায়ুন কবির ও শিক্ষক নুরনবী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে চৌরাস্তা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীরা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মাওলানা হুমায়ুন কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাজহারুল ইসলাম মাসুদের ভাই এবং ওই এলাকার দারুল আরকাম কওমী মাদ্রাসা পরিচালক।

হাসপাতালের চিকিৎসাধীন মাওলানা হুমায়ুন কবির বলেন, তার মাদ্রাসার এক ছাত্র বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সামনে রাসেলের দোকানে পুরি কিনতে যায়। ওই সময় রাসেল তার দোকানের পুরি চুরি করে খেয়েছে মর্মে ওই ছাত্রকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে ওই দিন সন্ধ্যায় দোকানদার রাসেলকে জিজ্ঞেস করতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এর মধ্যে বিএনপি নেতা আবুল কালাম তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। পরে আমাকে দোকানের ভিতর আটক রেখে চোখ খুলে ফেলবে বলে কালাম ধমকি হুমকি দেয়। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আরো জানান।

এ দিকে বিএনপি নেতা আবুল কালাম এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানদার রাসেলের সাথে মাদ্রাসা ছাত্রের চুরির বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তিনি শুনেছেন। এর বেশি তিনি কিছুই জানেন না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে চোরাই মোটরসাইকেল ও মাদকব্যবসায়ী সহ ৩জন গ্রেপ্তার

রামগতিতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

টেকনাফে স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: কৃষকদের দিলেন কার্ড

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার 

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

রামগতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিএনপি’র পুস্পস্তবক অর্পণ

কমলনগরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিপু

কমলনগরে চুরি হওয়া ৯ মাসের শিশু টি নাটকীয় ভাবে উদ্ধার