1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬” উদযাপিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৪, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
কমলনগরে “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬” উদযাপিত

​সাম্প্রতিক স্বদেশ ডেক্স:“শিশুকে মাতৃদুগ্ধদানে সহায়তা করুন: একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

​সোমবার (৩ আগস্ট ২০২৬ইং) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী।

সভাপতি তাঁর বক্তব্যে নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন “শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর ৬ মাস বয়স পর্যন্ত কেবল মায়ের দুধই যথেষ্ট, অন্য কোনো খাবার বা পানি দেওয়ার প্রয়োজন নেই।”

বিভিন্ন বক্তারা কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধদানের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সেবিকা (নার্স), কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত