২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৫৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ভোট বর্জনের পক্ষে বিএনপি’র একাংশের লিফলেট বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৫, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদের নির্বাচন ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করছেন বিএনপি’র একটি অংশ। রোববার সকালে উপজেলার হাজিরহাট বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফটের বিতরণ করা হয়। লিফলেট বিতরণে অংশ নেন বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন, জেলা জাতীয়তাবাদি সাংস্কৃতিক আন্দোলনের সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, রেদওয়ান হোসেন ও হাজিরহাট ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ ।

এদিকে বিএনপি’র উপজেলার প্রধান নেতারা উপজলা আওয়ামী লীগের সদস্য মো. বাবুল হোসেনের (কাপ-পিরিচ) পক্ষে ভোটের মাঠে রয়েছেন বলে জানা যায়।

বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে তারেক জিয়ার নির্দেশে বিএনপি ভোট বর্জন করেছে। অথচ উপজেলা বিএনপি’র নেতারা এক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেতা কর্মীদের তার পক্ষে ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা সম্পূর্ণ সংগঠন বিরোধী। উপজেলা পরিষদ নির্বাচনে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে নেতা কর্মীদের মাঠে নামিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করছি।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক ইউছুপ পাটওয়ারী বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে কিন্তু এ উপজেলা পরিষদ নির্বাচনে ৬জন প্রার্থী হয়েছেন; কেউ না কেউতো জয়ী হবেন। এদের মধ্যে যে ভাল আমরা তার পক্ষে আমাদের সমর্থন থাকবে।

উপজেলা বিএনপ’র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, আমরা উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির সাথে এক মত হয়ে ভোট বর্জনের সাথে আছি এবং নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পাকুন্দিয়া যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

কবিতা: স্মরণে আবু সাঈদ

রামগতিতে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পাকুন্দিয়ার পুটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলন ৫০০ মানুষ

কমলনগরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন