১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:১১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সংগঠন আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের সৌজন্যে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে আলেকজান্ডডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৪০৩জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা চলমান থাকে। পরীক্ষা হল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন নিপা, উপজেলা শিক্ষা অফিসার সাইদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ, আলেকজান্ডার মডেল সপ্রাবির প্রধান শিক্ষক সেলিনা আক্তার, চরসীতা সপ্রাবির প্রধান শিক্ষক হুমাউন কবির, চর ডাক্তার সপ্রাবি প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ, সাধারণ সম্পাদক মোমিন উল্যাহ প্রমূখ।

সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ জানান, উপজেলায় ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৪০৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। আমরা আশারাখি এ পরীক্ষার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটবে। চিন্তার পরিধি বৃদ্ধি পাবে। আমি ধন্যবাদ জানাই আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিবি ফাতেমা ঝুমুরকে। এছাড়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল শিক্ষকবৃন্দকে। যাদের সহযোগীতা ছাড়া এ পরীক্ষা নেয়া ও বৃত্তি প্রদান করা সম্ভব হতোনা।

আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক বদরুল আলম জানান, আমার বিদ্যালয়ের ভেন্যতে এ বৃত্তি পরীক্ষার আয়োজনে আমি যারপরনাই খুশী। আমি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, যার সৌজন্যে এ আয়োজন তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।

আলহাজ বিবি ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিবি ফাতেমা ঝুমুর তার প্রতিক্রিয়ায় বলেন, পিছিয়ে পড়া রামগতির শিক্ষা ব্যভস্থাকে এগিয়ে নিতে এবং শিশুদের মেধা বিকাশে সরকারী ভাবে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও এ প্রথম ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর ফাউন্ডেশন। শিক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কমলনগরে মেঘনায় নিষিদ্ধ সময়ে অবাধে মাছ শিকার

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

কমলনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান ও উদ্যোক্তার উপর হামলা

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) বিকল্পধারা মান্নান সহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

১ লাখ টাকা না দেয়ায় ৪টি মোটরসাইকেল চুরির মামলা দিল ওসি

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

কমলনগরে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

পরিবেশ সুরক্ষায় মিঠামইন হাওরে ৫০ কিলোমিটার স্কেটিং রাইড