১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৮, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর উপজেলা প্রশাসন বন্যার পানি ও স্বাভাবিক পানি প্রবাহে বাঁধাসৃষ্টিকারী বেয়ালজালসহ মাছ ধরার নানা জাল বসিয়ে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো। মঙ্গলবার ( ২৭ আগষ্ট) অভিযানের নেতৃত্ব দেন কমলনগর সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। এসময় সেনাবাহিনীর সহযোগিতায় মুছারখাল ও জয়বাংলা খালের ওপর পানিপ্রবাহ বাঁধাসৃষ্টিকারী বিভিন্ন বেয়ালজাল, গাড়াজাল ও লেদজাল অপসারণ করা হয়।

অভিযান বিষয়ে কমলনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, কমলনগর, রামগতি ও লক্ষ্মীপুরে বন্যার পানি গড়িয়ে মেঘনা নদীতে যাওয়ার জন্য যে খাল রয়েছে সেগুলো প্রায় ইতোমধ্যে দখল হয়ে গেছে। বর্তমানে খালগুলোতে জাল বসিয়ে পানিপ্রবাহ ব্যাপক ভাবে বাঁধা সৃষ্টি করছে। এতে বন্যার পানি নেমে যেতে পারছেনা। তাই আমরা কমলনগর উপজেলা থেকে অভিযান শুরু করেছি। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি খাল দখলমুক্ত করতে হবে। তাতেই দ্রুত বন্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তিনি আরো জানান, মুছারখালটি কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার সীমানা ঘেষে মজুচৌধুরীহাট স্লুইচ গেটে গিয়ে মিলিত হয়েছে। এ খাল দিয়ে কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং নোয়াখালী সদর উপজেলার বন্যার পানি মেঘনায় গিয়ে পড়ছে। অতি গুরুত্বপূর্ন এ খালটি দখলমুক্ত হওয়া খুবই প্রয়োজন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে এতগুলো খাল দখলমুক্ত করা সম্ভব না। এজন্য স্থানীয় এলাকাবাসীকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। এ যুদ্ধ আমাদের সবার।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাজিতপুরে স্পিডবোট ঘাট নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: আহত ৩

নান্দাইলের সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের সহধর্মীনির ইন্তেকাল

কমলনগরে গ্রাম আদালতের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলিয়ারচর ইউপি নির্বাচনে নৌকার পাশে নেই আওয়ামী লীগ!

কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব

রামগতিতে গণধর্ষণের শিকার গৃহবধূ

কমলনগরে নিখোঁজের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

ইটনায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু