৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৫৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে গ্রাম আদালতের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২০, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (DMIE) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ স্পন্দন হলরুমে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রমের সফল বাস্তবায়নে সঠিক ও সময় মতো রিপোর্ট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অগ্রগতি মূল্যায়নের অন্যতম মাধ্যম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো. আবেদ উল্যা। তিনি গ্রাম আদালত বিষয়ে গুরুত্ব দিয়ে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও (ডিএমআইই) পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে বলেন। এছাড়াও তিনি গ্রাম আদালতের ন্যায়বিচার কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষক হিসেবে হাতে-কলমে ডিএমআইই পদ্ধতির কারিগরি দিক তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট সঠিকভাবে প্রস্তুতকরণ, মামলার নথি ও তিনটি রেজিস্টার (মামলা রেজিস্টার, ডিক্রি ও আদেশ রেজিস্টার, ক্ষতিপূরণের অর্থ আদায় রেজিস্টার) যথাযথভাবে রক্ষণাবেক্ষণ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক ও দলীয় প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে মাঠপর্যায়ে রিপোর্টিং ও ডকুমেন্টেশন প্রক্রিয়া অনুশীলন করেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

রামগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোসেনপুরে সম্মেলন উপলক্ষে আ’ লীগের বর্ধিত সভা

নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না যেসব ফোনে

১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড আর চলবে না, দেশ চলবে সম্পূর্ণ নতুন নিয়মে: এ্যানি

পাকুন্দিয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সভাপতিকে হত্যাচেষ্টা অভিযোগ মামলার প্রধান আসামি কারাগারে

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ