1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়মাল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে পাম্প থেকে তেল নিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে এক কারারক্ষী আটক হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফে একটি পাম্প থেকে শিহাব আহমেদ নামের ওই কারারক্ষীকে আটক করেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬ইং) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব আহমেদ একটি কালো রঙের নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করলেও তিনি সেই লাইন উপেক্ষা করে আগে তেল নেওয়ার চেষ্টা করেন।

ওই সময় ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকি করছিলেন ইউএনও কামরুল হাসান মারুফ। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি শিহাব আহমেদকে থামান এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে শিহাব আহমেদ মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানার পর ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

পাকুন্দিয়ায় এস রাফা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৌলতখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু

বাল্যবিয়ে নারী নির্যাতন ঠেকাতে রামগঞ্জে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি আর নেই

ইটনায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১৩২০জন পরীক্ষার্থি অংশ গ্রহণ করেন

বিএনপি’র চলমান আন্দোলনে নির্বাচনের কোন প্রভাব পড়বে না -এমপি আফজাল