৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৬, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২১।

শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় পবিত্র কোরানে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের মুয়াজি¦ন আলমগীর হোসেন এবং শ্রী ভগবত গীতা থেকে পাঠ করেন গোপাল চন্দ্র দাস।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ,সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, রামগতি ইউসিসিএ লি: সভাপতি এম শোয়াইব হোসেন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, চর রমিজ ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার প্রমূখ।

সমবায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা রাখেন রামগতি কৃষি সমিতির শারমিন আক্তার, চর সেকান্দর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মো. আলাউদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানমালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কয়েকশত সাধারণ সমবায়ীরা অংশগ্রহণ করেন। শেষে সরকারের কোষাগারে আশাব্যঞ্জক রাজস্ব কর পরিশোাধ করায় উদয়ন ও জনতা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: কে সম্মননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শিশু ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রামগতিতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

তৃণমূলে ভোটের আয়োজন সততা-দক্ষতায় প্রশংসায় ভাসছেন বিএনপি’র ৩ নেতা

রামগতিতে মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে: বিএনপি নেতা কাকন

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কমলনগরে চেয়ারম্যান পুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত

কমলনগরে চর কালকিনি ইউনিয়ন জেএসডি’র কমিটি গঠন

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন