২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৫১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কোস্ট গার্ডের অভিযানে সেন্টমার্টিনে ১৪ পাচারকারী আটক, মূলহোতা শনাক্ত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৯, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ:সেন্টমার্টিন দ্বীপ-এর উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১৪ জন পাচারকারীকে আটক করা হয়েছে।‎

‎বাংলাদেশ কোস্ট গার্ড লে. কমান্ডার আরাফাত হোসাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল ২০২৬, সোমবার ভোর ৪টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোট ও ১৪ জনকে আটক করা হয়।‎

‎পরবর্তীতে আটক বোট মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৫টায় কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) এর যৌথ অভিযানে উখিয়া উপজেলার বালুখালী এলাকা থেকে পাচার সিন্ডিকেটের অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করা হয়।‎

‎‎জানা গেছে, আজিম উল্লাহ বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। তিনি মায়ানমারে অবস্থানকারী এক ব্যক্তির মাধ্যমে চাহিদা সংগ্রহ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার কিছু অসাধু বোট মালিকের সহায়তায় এসব পণ্য পাচার করতেন। এসব পণ্য মায়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কাছে পৌঁছে দেওয়া হতো।‎

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, এই পাচার কার্যক্রমের বিনিময়ে তিনি মাদকদ্রব্য, বিদেশি সিগারেটসহ অন্যান্য অবৈধ পণ্য দেশে আনার চেষ্টা করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এই সমন্বিত অভিযানের মাধ্যমে পাচার সিন্ডিকেটের মূলহোতাকে আটক করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।‎

‎এ ঘটনায় জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে শ্রমিক নিহত

রামগতিতে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

রামগতিতে স্কুল হেলথ কার্ড ও হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

রামগতিতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

করিমগঞ্জে চাঁদা না দেয়ায় নিজের জমিতে কাজ করতে বাঁধা

কুলিয়ারচরে সমাজসেবার প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৪

রায়পুরে আ’ লীগের বর্ধিত সভার নামে নির্বাচনী জনসভা

রামগতির মেঘনা নদীতে ৭-২৮ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ