সাম্প্রতিক স্বদেশ ডেক্স: কিশোরগঞ্জে বাংলাদেশের সুনামধন্য মানবতার কোম্পানী দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাঃ পিএলসির মাসিক রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬ইং) সকাল ৯ ঘটিকায় কিশোরগঞ্জ আলমগীর সিটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে দার্স পেশ করেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর এমপিও মো. জাহিদ হাসান।
কিশোরগঞ্জ রিজিওনের সম্মানিত রিজিওনাল হেড (আর এইচ) মাহাবুবর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাঃ পিএলসি সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অফ মাকের্টিং মোহাম্মদ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর এর ডিভিশনাল হেড (ডিএইচ) মো. হারুন অর রশিদ, ম্যানেজার মার্কেটিং শরফুদ্দিন আহম্মেদ লিংকন, ডেপুটি রিজিওনাল হেড নেত্রকোণা (ডিআরএইচ) মো. বদিউজ্জামান।
ম্যানেজার মার্কেটিং শরফুদ্দিন আহম্মেদ লিংকন তাঁর বক্তব্যে কোম্পানীর কর্পোরেট ম্যাসেস নিয়ে ব্যাপক আলোকপাত শেষে প্রোডাক্স ট্রেনিং পরিচালনা করেন করেন। তিনি নিউ প্রোডাক্স Resirom, Teldip, Dexlan MUPS, Eggikal, ও রিভিও প্রোডাক্স Sinatide-50/500, Bioton, Olmedip, Fantagesic, Terbinox এবং একশান প্লান-May-2026 নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ডিটেলিং প্রাকটিস ও সিএমই পরীক্ষা নেওয়া হয়।
বিশেষ অতিথি ঢাকা উত্তর এর ডিভিশনাল হেড (ডিএইচ) মো. হারুন অর রশিদ সেল্স পারফরমেন্স নিয়ে টিমওয়ারী আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরীতে এমপিওগণ ও ম্যানেজারগণকে পুরস্কার দেওয়া হয়।


















