৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৫৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রায়পুরে আ’ লীগের বর্ধিত সভার নামে নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৩, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ

শফিউল আজম চৌধুরী (জুয়েল), রায়পুর (লক্ষ্মীপুৃর) প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুরের রায়পুরের ৯ নং ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভার নামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর ৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নস্থ মিতালী বাজার মডেল একাডেমির মাঠে বর্ধিত সভার নামে বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, ইউপি নির্বাচনী আচরণ বিধিতে মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানগণ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীর প্রচার প্রচারণায় অংশগ্রহন করতে পারবেন না।

বিষয়টি নিয়ে জাপা প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার নূরে আলম জিকুর নির্বাচনী জনসভাকে বর্ধিত সভার ব্যানার লাগিয়ে মানুষের কাছে ভোট চেয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। আমি নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠানের বিষয়ে শঙ্কিত আছি।

তিনি আরো বলেন, এ বিষয়ে আমি রির্টানিং অফিসারের দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ সাহেবেকে মোবাইল ফোনে অভিযোগ দিলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তা ছাড়া নির্বাচনী প্রার্থীতা প্রত্যাহারের দিনের আগের দিন বুধবার (১০ নভেম্বর) রাতে নৌকার প্রার্থী হাওলাদার নূরে আলম জিকুসহ তার অনুসারী ৬০-৭০ জন আমার বাড়িতে এসে আমাকে খুঁজে না পেয়ে দরজা-জানালা ভাংচুরে ব্যার্থ হয়ে আমার পরিবারকে নানা ভাবে অশালিন ভাষায় গালমন্দ করে এবং আমাকে হত্যার হুমকি দেয়।

এবিষয়ে নৌকার প্রার্থী হাওলাদার নূরে আলম জিকুসহ তার অনুসারী ৬০-৭০ জনের বিরুদ্ধে রায়পুর থানা ও রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে আমার ছেলে মো. আলাউদ্দিন রুবেল। আমি ও আমার পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত আছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন পালিত

উপ-সম্পাদকীয়: লক্ষীপুর শহরের ঈদের মার্কেট; অতপর: পুলিশি নিরাপত্তা

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

অষ্টগ্রাম হাওরের মাটি পাচার; গ্রেফতার ৫: মালামাল জব্দ

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে শিয়ালের মাংশ বিক্রির দায়ে জেল

রামগতিতে বিপুল ভোটে সোহেল চেয়ারম্যান পুনরায় নির্বাচিত

দৌলতখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত