২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

চন্দ্রগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৫, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের পূর্ব সীমান্তবর্তী নোয়াখালী জেলাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া, ফজলুল করিম ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কে ‌এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে যায়। এসময় খাল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও অটোরিকশাটি খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ তিন জন নিহত হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

অষ্টগ্রামে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

কমলনগরে পূজা মন্ডপে বিএনপি’র ত্রাণ বিতরণ

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের ‘সেইফ জোন’ খ্যাত চরআলগি পরিদর্শনে প্রশাসন

কমলনগরে কিশোরীকে ধর্ষণ; সৎ বাবা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

রামগঞ্জে অবাদ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সাংবাদিক সম্মেলন

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা