১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:১১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৬, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় দোকান ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যবসা পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক। প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা মালামাল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শরীরে একাধিক স্থানে আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। জনবহুল এলাকায় এমন ছিনতাই ও হামলার ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং জড়িত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে দু’দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স শুভ উদ্বোধন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

কমলনগরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

রামগঞ্জে পায়ে শিকল পরিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতন

রামগতির সকল দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা প্রদান

সৌদি আরবে হৃদরোগে পাকুন্দিয়ার রফিকের মৃত্যু

পানিয়ালা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আহবায়ক ফোরাম গঠন

করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন