২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৬, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ। হত্যা, অপহরণ, চুরি, ডাকাতি, মাদক কারবার, অবৈধ অস্ত্রের ব্যবহার, মানবপাচার ও নারী ধর্ষণের মতো গুরুতর অপরাধ বৃদ্ধি পাওয়ায় চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে সীমান্তবর্তী ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অপরাধীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছেন না। অনেক ক্ষেত্রে রাতের অন্ধকারে সংঘটিত হচ্ছে অপহরণ ও ডাকাতির মতো ঘটনা, যা স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে দিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা ও মানবপাচার চক্রের সক্রিয়তার কারণে এসব অপরাধ আরও বৃদ্ধি পাচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বিভিন্ন সময় ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ভুক্তভোগী ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও কঠোর ব্যবস্থা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।”

এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সচেতন মহল মনে করছে, টেকনাফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমন্বিত উদ্যোগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতি পৌর তহশীলের ভূমিতে চলছে বিতর্কিত ভবন নির্মাণ

পাকুন্দিয়ায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রিমেন কর্মসূচির উদ্বোধন

রামগতিতে অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-মসজিদ-ডাকঘর

রামগতিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

পাকুন্দিয়ায় ২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে গোয়াল ও বসতঘর পুড়ে ছাই

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

কমলনগরে পলিসেডে সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালিত

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

পাকুন্দিয়ায় মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা