২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:১৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২২, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর ২০২৫ ইং) বিকেল ৩ ঘটিকায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অত্র প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ রহমান’র সঞ্চালনায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এ জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সাবেকুন্নেহার বেবী, সাদ্দাম হোসেন সাজ্জাদ, সাব্বির আহমদ, মোজাম্মেল হক, ইমান হোসাইন, আনোয়ার হোসেন ও সালা উদ্দিনসহ প্রমূখ।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভুক্তি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত:

সভায় উপস্থিত সদস্যদের আলোচনার পর সর্বসম্মতিক্রমে লিখিত রেজুলেশনে সিদ্ধান্ত গৃহীত হয় যে, অত্র প্রেসক্লাবের নীতি, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন করায় কয়েক জনের সদস্যপদ বাতিল করা হলো। এছাড়া, ভবিষ্যতে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি নুরুল হোসাইন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে শিক্ষক আবদুল হালিম মাষ্টার আর নেই

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কুলিয়ারচরে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জসীম উদ্দিন লিটন

রামগতির লম্বাখালীর চরে কৃষি শ্রমিকের উপর হামলা আহত-২

রামগতিতে বাজুসের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

নান্দাইলে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর উপজেলা সমিতির ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত

কুলিয়ারচরে দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২২ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত